সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

তথ্যগোপন করে জামিন, আইনজীবীর বিরুদ্ধে সেন্ট্রাল ফাইলিং কার্যকর হচ্ছে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
তথ্য গোপন করে একই বিষয়ে হাইকোর্টের দুটি বেঞ্চ জামিন করানোর সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কঠোর ব্যবস্তা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি অসন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অনিয়ম থেকে উত্তরণের একমাত্র পথই হচ্ছে সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা কার্যকর করা। এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভার্চুয়াল আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের উদ্দেশে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি আরো বলেন, ‘আপনাদের একজন মেম্বার (আইনজীবী) একই বিষয়ে দুইটি কোর্ট থেকে জামিন করিয়েছেন। এর থেকে উত্তরণের একমাত্র পথই হচ্ছে সেন্ট্রাল ফাইলিং। আমরা সেন্ট্রাল ফাইলিংয়ের ব্যবস্থার কথা ভাবছি। বিষয়টি নিয়ে আমরা বসবো।’

ওই সময় আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের জন্য চয়েজ অব কোর্টে (পছন্দসই আদালত) যাওয়ার সুযোগ থাকলে ভালো হয়।’
আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘যদি কোনো আইনজীবী এমন কোন কাজ করে থাকেন তার বিরুদ্ধে টেক অ্যাকশন (পদক্ষেপ) নিতে পারেন।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12