সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ডিএসসিসিতে একদিনেই ৩ ট্রাক অবৈধ ক্যাবল অপসারণ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একদিনেই ৪টি ভ্রাম্যমাণ আদালত প্রায় ৩ ট্রাক অবৈধ অপসারণ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি আরো জানান, ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সদরঘাট এলাকায় প্রায় ৯০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন। অবৈধ ক্যাবল অপসারণের পরে আদালত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইটে অবস্থিত ঝুঁকিপূর্ণ দুটি যাত্রী ছাউনী উচ্ছেদ করেন। উচ্ছেদকৃত মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করেন।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ১৫ নং ওয়ার্ডের সাত মসজিদ রোডে প্রায় ১ হাজার ৫০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

ডিএসসিসির অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৪ নং ওয়ার্ডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় থেকে আল রাজ্জাক হোটেল পর্যন্ত প্রায় ৪০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করেন।

এদিকে ডিএসসিসির আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সুত্রাপুর কমিউনিটি সেন্টার অংশে রাস্তার দু’পাশে প্রায় ৬০০ মিটার অংশে হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।
সব মিলিয়ে ডিএসসিসির ৪টি ভ্রাম্যমাণ আদালত প্রায় ৩ হাজার ৪০০ মিটার দূরত্বে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করেন। # প্রেস পিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12