সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

৪ শিশুকে কারাগারে, ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে হাইকোর্টের রুল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বরিশালের বাকেরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কৃত চার শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। জারি করা রুলে উল্লেখ করা হয়েছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তার জবাব চাওয়া হয়েছে।

হাইকোর্ট একই সঙ্গে ওই মামলার কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আদালত। সেই সঙ্গে ওই দিন (২২ অক্টোবর) মামলার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

রোববার (১১ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে শিশু আদালতের মামলার কার্যক্রম বিচারিক আদালতে পরিচালার জন্য ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। ওই চার শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ারও আদেশ দেন হাইকোর্ট।
বোরবার (আজ) এ বিষয়ে চার শিশুর বক্তব্য শুনতে তাদের বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়।

এর আগে ওই চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় উচ্চ আদালতের তলবে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন তিনি।

বেলা সাড়ে ১১টায় সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। একই সঙ্গে অভিভাবকসহ ওই চার শিশু ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উপস্থিত থাকতে বলা হয়। সে অনুযায়ী রোববার সকালে তারা হাইকোর্টে উপস্থিত হন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12