সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ব্যাটারি চালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে ঢাকা দক্ষিণে অভিযান কাল শুরু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এলাকায় আগামী ৫ অক্টোবর থেকে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৪ অক্টোবর) ডিএসসিসির মেয়র নগরভবনে রাজস্ব আদায় সংক্রান্ত কর্মকর্তাদের বৈঠকে সংশ্লিষ্টদেরকে এ নির্দেশনা প্রদান করেছেন।
গণমাধ্যমকে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা।

গত ১৩ সেপ্টেম্বর থেকে ডিএসসিসি রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন এবং নবায়ন সংক্রান্ত আবেদনের কার্যক্রম চলছে। নিবন্ধিত অযান্ত্রিক যানবাহন ছাড়া ডিএসসিসিতে আর কোন অযান্ত্রিক যানবাহন চলতে দেওয়া হবে না।এই নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ধীর গতির যানবাহনগুলো একদিকে নিবন্ধনের আওতায় আসবে অপরদিকে একটা নিয়মের মাধ্যমে চলবে বলে জানান ডিএসসিসির কর্মকর্তারা।

জনসংযোগ কর্মকর্তা জানান, ঢাকা শহরের যানবাহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর থেকে অবৈধ যন্ত্রচালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হবে। আর এ অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যেই দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযানকালে ব্যাটারি চালিত অবৈধ রিকশা-ভ্যানকে ডাম্পিং করা হবে এবং জরিমানা করা হবে। এই যান্ত্রিক যানগুলোর জন্য সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা থেকে নগরবাসীকে রক্ষার উদ্দেশ্যে এই অভিযান অব্যাহত থাকবে। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12