সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ডিএসসিসি’তে পাকা স্থাপনা উচ্ছেদ ৩ মামলায় ১ লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদ ও এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমান আদালতগুলোর অভিযান চলমান রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) ডিএসসিসির ২৫তম দিনে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অঞ্চল -৭ এর গ্রীন মডেল টাউন গেইট সংলগ্ন দক্ষিণ মুগদা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাস্তা সম্প্রসারণের কাজে বাধা সৃষ্টি করে তৈরি করা ১টি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দক্ষিণ মুগদা এলাকা পরিদর্শন করে সেই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। মেয়র মহোদয়ের নির্দেশনায় আজ সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ডিএসসিসি’র মেয়র মহোদয়ের নির্দেশনা ছিলো । এরপর এক সপ্তাহের মধ্যে যেন এই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেই নির্দেশনার আলোকে আজ সকাল ১১টা থেকে আমরা দক্ষিণ মুগদায় উচ্ছেদ অভিযান শুরু করি (এখনো চলমান রয়েছে)।

এই অভিযানের মাধ্যমে রাস্তা সম্প্রসারণ কাজে বাধা সৃষ্টিকারী একটি বড় পাকা স্থাপনা আমরা উচ্ছেদ করেছি এবং ৯ শতাংশ জমি আমরা দখলমুক্ত করতে পেরেছি।

এদিকে মশার প্রজননস্থল শনাক্তকরণে আজ ২১তম দিনে কর্পোরেশনের ১টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল- ১ এর ১৫ ও ১৭ নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় ৩২টি স্থাপনা পরিদর্শন করে ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলা দায়ের ও নগদ ১ লাখ টাকা জরিমানা করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12