সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ডিএসসিসি’র চিরুনি অভিযানের ১২তম দিনে ৪ মামলা দায়ের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ১২তম দিনের চিরুনি অভিযানে মোট ৪৬টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৪টি মামলা দায়ের ও ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবারে (১ সেপ্টেম্বর ) ডিএসসিসি’র ২টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এ ২১ নং ওয়ার্ডের হাতিরপুল ও পরিবাগ এলাকা এবং অঞ্চল-২ এ ১১ নং ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ও অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩২টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৩টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৩টি মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৪টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় আদালত ১টি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলোর নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী কোন স্থাপনা পরিলক্ষিত হয়নি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12