সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ইব্রাহিম টেক্সটাইল মিলস ও আল-আরাফা ইসলামী ব্যাংকের ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মেসার্স ইব্রাহিম টেক্সটাইল মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক এম ফকরুল আলম এবং আল-আরাফা ইসলামী ব্যাংক লি: দিলকুশা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মো: শরিফ উদ্দিন প্রামাণিককের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে এই মামলাটি দায়রে করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-৯ ।

গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ একে অপরের সহযোগিতায় মেসার্স ইব্রাহীম টেক্সটাইল মিলস এর নামে পূর্বের পুঞ্জীভূত অনাদায়ী খেলাপি ঋণ থাকা সত্বেও অসৎ উদ্দেশ্যে সুতা উৎপাদনের নিমিত্ত কাচাঁমাল/তুলা আমদানির জন্য ৩৩ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা মূল্যের ৭টি এলসি উল্লিখিত প্রতিষ্ঠানের নামে খোলেন।

আসামীদ্বয় উক্ত ৭টি এলসির মাধ্যমে আমদানীকৃত তুলা দ্বারা উৎপাদিত সুতার বিক্রয় লব্ধ ওই অর্থ ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছেন। ২০১৪ সালের ২৪ এপ্রিল থেকে এপর্যন্ত তারা ঋণের টাকা জমা করেননি।

ফলে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মামলা নং-৯। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12