সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

একাদশ শ্রেণিতে ৯ আগস্ট থেকে ভর্তি শুরু হচ্ছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। গত ১৯ জুলাই বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, এবার শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না।

শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারনে তা প্রকাশ হয় ৩১ মে। এবারের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

করোনার প্রাদুর্ভাবের কারনে এসএসসির ফল প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শুরু করতে পারছিলো না আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরুর দিনক্ষণ ঠিক করলো শিক্ষা মন্ত্রনালয়।

জানা যায়, প্রতি বছর ১ জুলাই থেকে সারাদেশে আনুষ্ঠানিক ভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কলেজে ভর্তি প্রক্রিয়াই শুরু করা সম্ভব হয়নি।

ভর্তি কার্যক্রম ৯ আগস্ট থেকে শুরু হয়ে কার্যক্রম শেষ হবে ১৫ সেপ্টেম্বর। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12