সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ডা. সাবরিনার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ. অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী বিরুদ্ধে প্রাপ্ত জালিয়াতি, দুর্নীতি, প্রতারণারি মাধ্যমে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, দুদকের উপপরিচালক মোছাঃ সেলিনা আখতার মনিকে অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে (চিকিৎসক , সার্জারি বিভাগ , জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ কর্মরত) বহাল থেকে ক্ষমতার অপব্যবহার, তাঁর স্বামী আরিফ চৌধুরীর সহযোগিতায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক ১৫,৪৬০ টি ভুয়া মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করেছেন। একই সাথে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে ডা. সাবরিনা চৌধুরী বিরুদ্ধে । ফলে প্রাপ্ত এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12