সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপসের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক  সাবেক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৪ জুন) মেয়র শেখ ফজলে নূর তাপস এক শোকবার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোক বার্তায় মেয়র তাপস বলেন, আজীবন মানুষের কল্যাণকামী এবং রাজনীতি অন্তঃপ্রাণ এই মহান ব্যক্তি ১৯৭৩ সালে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে তুলনামূলক একটি নিরাপদ জীবনধারণের সুযোগ পেলেও রাজনীতির বন্ধুর পথকেই তিনি মানবসেবার সর্বোত্তম পন্থা হিসেবেই বেছে নিয়েছিলেন, রাজনীতিকেই করেছিলেন ধ্যান-জ্ঞান।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙ্গালির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আমৃত্যু ধারণ করে তিনি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তার মৃত্যুতে জাতির এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তার জীবন ও কর্ম মানবকল্যাণের বাতিঘর হিসেবে মানুষের অন্তরে চিরভাস্বর হয়ে থাকবে।

উল্লেখ্য যে, শেখ মোঃ আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12