সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

২ দিনে আরো ৩৫ জনের মৃত্যু ঢামেক করোনা ইউনিটে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত দুই দিনে নতুন করে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে । তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ৭ জন পুরুষ এবং ৩ জন নারীসহ ১০ জনের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢামেক হাসপাতালে গত ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে শুক্রবার বিকেল ৫ টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৫৯৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১৩৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর শুক্রবারে বিকেলে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত দুই দিনে করোনা ইউনিটে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু আছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘন্টাই খোলা রয়েছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

তিনি বলেন, যারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12