সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

স্পেনে অবৈধভাবে মানবপাচারকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি

একে আজাদ , দূরবীণ নিউজ :
সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যাকান্ডের ঘটনায় দেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে চিরুনী অভিযান চালাচ্ছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) । এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে স্পেনে অবৈধভাবে মানবপাচারকারী চক্রের আরো ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলোঃ-
১। আব্দুল জলিল @ দুলাল ডাক্তার, পিতা- মৃত শেখ নুর আহম্মেদ, সাং- হাজরাপুর, থানা+জেলা- মাদারীপুর।
২। মোঃ রুবেল হোসেন, পিতা- মৃত মোফাজল হোসেন বিশ্বাস, সাং- খালিয়া, বিনোদপুর, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরা।
৩। মোঃ রুবেল আহম্মেদ, (৩৩), পিতা- জফুর আলী, সাং- ডাকাতিবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, সিলেট।
৪। মোঃ কুতুব উদ্দিন (২৭), পিতা- মৃত খুরশীদ আলী, সাং- কলাবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, সিলেট।
৫। পারভেজ আহমেদ (৩৩), পিতা- মৃত মোস্তাক উদ্দিন, সাং- খাসারী পাড়া, থানা- বিয়ানীবাজার, সিলেট।

মানব পাচার মামলা তদন্তকালে সিআইডি জানতে পারে যে, পাচারকারীরা লিবিয়া ও ইটালিতে মানব পাচারের পাশাপাশি বিভিন্ন দালালের মাধ্যমে স্পেনেও অবৈধভাবে বাংলাদেশীদের পাচার করছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে অবৈধভাবে মানব পাচার করছে। পাচারকালে বিভিন্ন দেশে ভিকটিমদের জিম্মি করে অত্যাচার করে ও মেরে ফেলার ভয় দেখিয়ে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপন আদায় করে।

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যার ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা দায়ের করেছে। সারাদেশে সম্প্রতি রুজুকৃত হওয়া মানব পাচারের ১৫ টি মামলা সিআইডি অধিগ্রহন করে তদন্ত করছে। সিআইডির অভিযানে এ পর্যন্ত ২২ জন অবৈধ মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12