সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত বিশ্বে ২১৫টি দেশের তালিকায় বাংলাদেশ ২০ তম

দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বের ২১৫টি দেশের মধ্যে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় ২০ তম অবস্থানের রয়েছে বাংলাদেশ। কারণ বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাসে আক্রান্ত ধীরে ধীরে কমছে।
কিন্তু বাংলাদেশে প্রতিদিনই করোনাভাইরাসের আক্রান্ত (সংক্রমণ) বেড়েই চলছে। প্রতিদিন প্রায় ৩ হাজার করে আক্রান্ত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। ভয়াবহ সময় অতিক্রম করছে বাংলাদেশ কিংবা সামনে কতটা আতঙ্কজনক দিন কাটাতে হবে।

গত ৪ জুন পর্যন্ত ৫৭ হাজার ৫৬৩ জন আক্রান্ত নিয়ে একুশতম স্থানে ছিল বাংলাদেশ। তবে শুক্রবার আরও ২ হাজার ২২৮ নতুন আক্রান্ত যোগ হওয়ায় দেশে এখন রোগী দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জনে। এতেই বাংলাদেশ উঠে এসেছে সেরা বিশে। ৬৫,৪৯৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশের আগে আছে কাতার। এবং ১৮ নম্বর স্থানে থাকা করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা এখন ৮৩,০২৭ জন।

বাংলাদেশ ওপরে উঠে আসায় একুশতম স্থানে নেমে গেছে ৫৮ হাজারের বেশি আক্রান্তের বেলজিয়াম। আজ পর্যন্ত যথারীতি শীর্ষস্থান দখল করে রেখেছে আমেরিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৯২৬,২৬৯ জন। মারা গেছে ১১০,২৫৫ জন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।
দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১৮,৫৫৪। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার আক্রান্তের সংখ্যা ৪৪৯,৮৩৪ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12