সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

প্রকৌশলী দেলোয়ার হত্যা: ২ জুন সারা দেশে প্রকৌশলীদের কালো ব্যাচ ধারণ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে (৫০) হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে আগামী ২ জুন সারা দেশের প্রকৌশলীরা কালো ব্যাচ ধারণের সিদ্ধান্ত নিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

এছাড়া নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেনের দুই সন্তানের লেখাপড়া নিবিগ্নে চালিয়ে নিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে প্রতিজনকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৩০ মে) অনলাইনে আইইবি’র ৬৯৬ তম নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সদস্যরা বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর পক্ষ থেকে নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেনের দুই সন্তানের লেখাপড়া নিবিগ্নে চালিয়ে নিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে প্রতিজনকে বৃত্তি দেয়া হবে।

প্রকৌশলী দেলোয়ার হোসেনেকে হত্যার প্রতিবাদ হিসেবে সারা দেশে আইইবি’র কেন্দ্র, উপ-কেন্দ্রসহ প্রকৌশল সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীগণ আগামী ২ জুন রোজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মস্থলে কালো ব্যাচ ধারণ করবেন।

এছাড়া আইইবি’র সকল কেন্দ্র, উপকেন্দ্রসসহ সকল প্রকৌশলী সংস্থার সামনে প্রকৌশলী দেলোয়ার হোসেনের হত্যার দ্রুত বিচার চেয়ে ব্যানার টানানো হবে।

এর আগে আইইবি’র ৬৯৪ তম নির্বাহী কমিটির সভায় এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি জানিয়েছিল আইইবি’র নির্বাহী কমিটির সদস্যরা। পরে আইইবি’র ৬৯৫ তম নির্বাহী কমিটির সভায় প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার অধিকতর তদন্তের দাবি জানিয়েছিল। পরে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরসহ সংশ্লিষ্ট দফতর গুলোতে চিঠি দেয় আইইবি।

প্রসঙ্গত, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে গত ১১ মে সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কর্মস্থলে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডে পাশের একটি জঙ্গল থেকে প্রকৌশলী দেলোয়ারের লাশ উদ্ধার করা পুলিশ। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সেলিম হোসেন, গাড়িচালক হাবিব ও ভাড়াটে খুনি শাহিন হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12