সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

তিন সৈন্যের শিরোশ্ছেদ সৌদিতে

দূরবীণ নিউজ ডেস্ক:
সৌদি আরব সেনাবাহিনীর তিন সদস্যকে উচ্চ-রাষ্ট্রদ্রোহিতা এবং শত্রুপক্ষকে সহযোগিতার অভিযোগে শিরোশ্ছেদ কার্যকর করেছে ।
শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ন্যায় ব্চিারের পর একটি বিশেষ আদালতের মাধ্যমে ওই তিন সৈন্যের শিরোশ্ছেদ করা হয়েছে। তবে শত্রুপক্ষকে সহযোগিতার যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল; সেই শত্রুপক্ষের নাম উল্লেখ করেনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই তিন সৈন্যের শিরোশ্ছেদ কার্যকর করা হয়েছে ছয় বছরের বেশি সময় ধরে ইরান সংশ্লিষ্ট হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি সামরিক জোটের যুদ্ধের ঘাঁটি ইয়েমেন সীমান্ত লাগোয়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে।

গত বছরের শুরুর দিকে সৌদি রাজপরিবারের সমালোচক ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ঘিরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তুমুল সমালোচনার মুখে রয়েছে সৌদি আরব।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে বিয়ের নথিপত্র আনতে গিয়ে রিয়াদের পাঠানো একদল ঘাতকের হাতে জামাল খাশোগি খুন হওয়ার পর বিশ্বজুড়ে সৌদি আরবের কড়া সমালোচনা শুরু হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে নিপীড়ন এবং পক্ষপাতমূলক বিচারের অভিযোগ এনে মৃত্যুদণ্ডের সাজা স্থগিতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়ে আসছে। যদিও সৌদি আরব এসব অভিযোগ অস্বীকার করছে।

সৌদি আরবের সরকারি মানবাধিকার কমিশনের তথ্য বলছে, গত বছর দেশটিতে অন্তত ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই সংখ্যা আগের বছরের তুলনায় কম। ২০১৯ সালে ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে মধ্যপ্রাচ্যের অতিরক্ষণশীল এই দেশটি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12