সর্বশেষঃ
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ : জেলা প্রশাসন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে জামায়াত: বিরোধীদলীয় নেতা বন্যার্তদের সহযোগি করতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ১২ ইরানকে ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান সরবারহ  করছে রাশিয়া চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  মাশহাদে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ খামেনি সমাহিত হলেন মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে মুষলধারে বৃষ্টি মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

৭ জুন থেকে ব্যাংক লেনদেন সকাল ১০-৩ টা পর্যন্ত

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামীকাল সোমবার (৭ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সরকারের আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে। কারণ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউন আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। ফলে ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক।

আজ রোববার (০৬ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে।

এতে বলা হয়েছে, করোনার বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ১৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় দৈনিক ব্যাংকিং লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এছাড়া প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার। সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12