সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

৪ কোটি টাকার নকল প্রসাধনী ধ্বংস করেছে বিএসটিআই

দূরবীন নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জনসন, প্যারাসুট, কুমারিকাসহ কয়েকটি ব্র্যান্ডের দুই ট্রাক নকল প্রসাধনী (কসমেটিকস) ধ্বংস করেছে । এসব প্রসাধনীর বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএসটিআইয়ের পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত২ ডিসেম্বর দিবাগত গভীর রাতে রাজধানীর চকবাজার ও কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ট্রাক নকল প্রসাধনী জব্দ করা হয়।

মঙ্গলবার এসব পণ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রবিন নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসব নকল প্রসাধনীর মধ্যে ছিল জনসন অ্যান্ড জনসন লোশন ও ক্রিম, জনসন অলিভ অয়েল, প্যারাসুট নারিকেল তেল, কুমারিকা নারিকেল তেল ও হেয়ার অয়েল, আমলা হেয়ার অয়েল, রিংগার্ড, বেটনোভেট ক্রিম, ইচ গার্ড, সিসা হেয়ার অয়েল, মুভ ক্রিম ও বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12