সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

৩ ঘন্টার বৃষ্টিতেই নগরীর রাস্তা- গলিপথ তলিয়ে গেছে

ছবি --সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
টানা ৩ ঘন্টার বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা-যানজটের কবলে নগরবাসী। আজ মঙ্গলবার (১ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৯ পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। অনেক স্থানে ইঞ্জিনে পানি প্রবেশ করে গাড়ি বন্ধ হয়ে যায়। আর এতে ভয়াবহ যানজট তৈরি হয় রাজধানীজুড়ে।

রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা পরিবহন, গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরযানে দীর্ঘ সারি পড়ে যায়। জলজট ও যানজটে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী ও পথচারীরারা। কোনো কোনো রাস্তায় একশ গজ পার হতে সময় লেগে যায় দেড় ঘণ্টা।

বসুন্ধরা এলাকায় একটি আইটি কোম্পানিতে কর্মরত ফারুক হোসেন। তিনি বলেন, ‘বেইলি রোড থেকে সকাল সাড়ে নয়টার একটু আগে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। সাড়ে ১১টার সময়ও বাড্ডা লিংক রোড পার হতে পারিনি। এদিকে রাস্তাতেও দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। রাস্তায় ময়লা পানি।’

অফিসগামী যাত্রীদের অনেকে ‘যানজটের একটি ছবি মোবাইল ফোনে তুলে অফিসের বসকে পাঠিয়েছেন। ইতোমধ্যে এক ঘণ্টা চলে গেছে। আরও এক ঘণ্টা লেগে যেতে পারে। তাই বসকে আপাতত জানানো হয়েছে। জানি না অফিসে কখন পৌঁছাতে পারবো।’

অনেক অফিসগামী যাত্রী গাড়ি ভাড়া করে অফিসের উদ্দেশ্যে রওনা হলেও, পরে সময়মতো অফিসে পৌঁছাতে ভাড়া গাড়ি রেখে ময়লা পানি মাড়িয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। তাদেরই একজন আফিফা। তিনি কাজ করেন একটি বেসরকারি ব্যাংকে।
‘ব্যাংকের কাজ শুরু হয়েছে। গ্রাহক আমাদের জন্য অপেক্ষা করবে না। তাই গাড়ি ভাড়া করে এলেও গ্রাহকসেবা দিতেই হেঁটে রওনা দিয়েছি।’

মঙ্গলবার ভোর ছয়টার আগের ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল সাতটা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12