শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চ কর্মসূচি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের সিদ্বান্ত নিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের পক্ষ থেকে ১৫০টি গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ।

গতকাল ৮ অক্টোবর সন্ধ্যায় বারিধারায় মহানগরী জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বারিধারাস্থ মহানগরী জামায়াত কার্যালয়ের মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাজফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।

এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিরোধী সরকারে পরিণত হয়েছে। এর পরিণতি কখনো সুখকর নয়।

প্রস্তুতি সভায় লংমার্চে ঢাকা মহানগরী উত্তর থেকে ১৫০ গাড়ি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-খুলনা-যশোর ও কুষ্টিয়ার লংমার্চ হবে ঐতিহাসিক। কর্মসূচি বাস্তবায়নে তারা নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12