সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

১ জুলাই কঠোর লকডাউন শুরু, বিনা কারণে বের হলেই শাস্তি

ফাইল---- ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য কঠোর লকডাউন চলবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুন) সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, কঠোর বিধিনিষেধের সময় সরকারি, বেসরকারি অফিসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

করোনা রোধে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, লকডাউনে সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মাঠে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ লকডাউন কড়াকড়িভাবে প্রতিপালনে এই প্রথম সেনাসদস্যদের মাঠে নামানো হচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12