সর্বশেষঃ
ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

১০ হাজার ডলার পর্যন্ত এনডোর্সমেন্ট ছাড়াই দেশে- বিদেশে বহন করা যাবে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
১০ হাজার ডলার সঙ্গে নিয়ে বাংলাদেশ আসার অনুমতি পেয়েছেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, আবার ওই ব্যক্তি দেশ থেকে যাওয়ার সময় একই পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।

বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ডলার খরচ এখন আগের চেয়ে সহজ হলো । আর এ জন্য কোনো ঘোষণা দিতে হবে না বা পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হবে না।

তবে আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক আজ বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সীমা বাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, ভারতের পাশাপাশি বিভিন্ন দেশে ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে যাওয়া যায়। আবার ১০ হাজার ডলার নিয়ে ওই দেশ থেকে বেরও হওয়া যায়।

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলাদেশিরা সহজে যাতায়াত করছে। এ কারণেই এ সীমা বাড়ানো হয়েছে। তবে এ সুবিধা মূলত যারা বিদেশ থেকে ডলার নিয়ে আসে, তাদের জন্যই; যদিও এর অপব্যবহারের সুযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের যেকোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারে। এ জন্য পাসপোর্ট প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়। ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12