সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে নেতাদের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ( ২৮ জুলাই) ভোর পৌণে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বাদ আসর লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন শফিউল বারী বাবুর অক্সিজেন লেভেল মারাত্মকভাবে কমে যায়। পরে সেখান থেকে রাত দেড়টার দিকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ সময় হাসপাতালে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাত্রদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে হাসপাতালে বাবুকে দেখতে গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন অনেকেই।

বাবুর মৃত্যুতে দলের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী স্ত্রী বিথীকা বিনতে হোসাইন, এক ছেলে ও মেয়েশিশুসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12