সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট বারের সভাপতি মতিন খসরু ফের আইসিইউতে ভর্তি

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে ফের রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে ভর্তি হয়েছেন।

বুধবার ( ৭ এপ্রিল) সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মাহিন সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৮ মার্চ রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছিলেন নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

পরে তাকে গত ৩১ মার্চ আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। আজ আবারো তাকে আইসিইউতে নেয়া হলো।

আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গত ৩১ মার্চ বলেছিলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

এরপর তার করোনা পরীক্ষা করা হয়েছিল, গত ১ এপ্রিল করোনার রিপোর্ট নেগেটিভ হয়। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে আজ তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

মহিন জানান, এর আগে গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

গত ১৬ মার্চ সাবেক এই আইনমন্ত্রী নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিউইতে নেয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12