সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সারাদেশে করোনায় আরো ২৩৭ জনের মৃত্যু

ফাইল-- ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৭ জনের মৃত্যু হয়েছে । দেশে মোট ২০ হাজার অতিক্রম করলো মোট মৃতের সংখ্যা। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৬ হাজার ২৩০ জনের শরীরে করোনায় শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

আজ বুধবার (২৮ জুলাই) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। শনাক্তের হার ৩০.১২ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৮৮৪ জন।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং গত ১৯ জুলাই মৃত্যু হয় ২৩১ জনের। এছাড়া সোমবার (২৬ জুলাই) করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জনের শরীরে। তার আগে সর্বোচ্চ সংখ্যাটি ছিল গত ১৩ জুলাইয়ের (১৩ হাজার ৭৬৮ জন)।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12