সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ ৪,৩৫০ জনের

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:
সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছে ৪ হাজার ৩৫০ জন। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন।

তাদের মধ্যে ছাত্র দুই হাজার ৪১ এবং ছাত্রী দুই হাজার ৯ জন। ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন, অর্থাৎ পাসের হার ৩৯.৮৬।

আজ রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

ভর্তি পরীক্ষার ফল জানা যাবে এই লিংকে , মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর তা অধিদপপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) দেওয়া হবে। এরপর পরীক্ষার্থীরা সেখান থেকে ফল দেখতে পাবেন।

মেধাতালিকায় প্রথম মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ৮৭.২৫।
গত শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।

উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এছাড়া আরও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরো ৮ হাজার ৩৪০ জন ভর্তি হতে পারবে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12