সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সম্প্রতি গাজায় ইসরাইলি হামলা মানবতা বিরোধী অপরাধ : জাতিসঙ্ঘ 

- ছবি- সংগৃহীত

দূরবীন নিউজ ডেস্ক :
সম্প্রতি গাজায় ইসরাইলি হামলাকে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ হিসেবে দেখছেন জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাসেলেট। তিনি বলেছেন, সামরিক উদ্দেশে ভবনে ইসরাইল হামলা চালিয়েছে বলে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (২৭ মে) জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের এক বিশেষ অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যকার প্রাণঘাতী সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এই জাতিসঙ্ঘের কর্মকর্তা। তিনি বলেন, যদিও ইসরাইল বেশ কিছু পূর্বসতর্কতা নিয়েছে। কোনো কোনো ঘটনায় হামলার আগে সতর্কবার্তা দিয়েছে।

কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিমান হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানি হয়েছে। এ ছাড়া বেসামরিক অবকাঠামোগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনার বলেন, যদি এই হামলায় বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় প্রভাব বাছ-বিচারহীন ও অনুপাতহীন হয়, তবে এমন হামলায় সম্ভবত যুদ্ধাপরাধ সঙ্ঘটিত হয়েছে।

যুদ্ধবিরতি হওয়ার আগে উপত্যকাটিতে ইসরাইলি বাহিনী নির্বিচার বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৬টি শিশু ও ৩৯ জন নারী রয়েছে। ১১ দিনের এই সহিংসতায় এক হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
# সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12