সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন

দূরবীণ নিউজ প্রতিবেদক :

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ১৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) সকালে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে ডিআরইউর সদস্যরা রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), ফারহানা ইয়াছমিন (জুঁথী), সাঈদ শিপন, রফিক মৃধা ও মো. শরীফুল ইসলাম।

এছাড়া সাবেক সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাবেক কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আকতার , মোজাম্মেল হক তুহিন,এছাড়া সংগঠনের স্থায়ী সদস্য সৈয়দ আখতার সিরাজী, মানিক লাল ঘোষ ও মোহা: আব্দুল লতিফ রানা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত যারা বিদেশে পালিয়ে আছে, তাদের দ্রুত দেশে এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান। # একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12