সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

দুই বেঞ্চে আপিল বিভাগে বিচারকাজ চলবে

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে । রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাসকক্ষে আইনজীবীদের তিনি এ কথা বলেন।

জানা গেছে, নতুন তিনজন বিচারপতি নিয়োগ পাওয়ার পর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের বেঞ্চে আইনজীবীরা মামলার সিরিয়াল এগিয়ে নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান।

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আপনারা আরেকটু কষ্ট করেন। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চ হবে। সেখানে মেনশন করবেন সবাই।

পরে আইনজীবীরা সিরিয়ালের লাইন থেকে সরে যান। এদিকে আইনজীবীদের দাবি ছিল যেন আপিল বিভাগে দুটি বেঞ্চ হয়। সেটিই ঠিক করে দিলেন প্রধান বিচারপতি।

২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন— বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12