সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

রূপগঞ্জের আগুনে আহত শ্রমিকরা চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা পাচ্ছেন

৫০ হাজার টাকার চেক হস্তান্তরের ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাসেম ফুড ‌অ‌্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

আজ শনিবার (১০ জুলাই) ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিন শ্রমিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। একই দিনে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদেরও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

চিকিৎসা সহায়তার চেক হস্তান্তরকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমারসহ শ্রম মন্ত্রণালয় এবং দুই অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই দুই হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকসহ আহত মোট ২২ শ্রমিককে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার করে মোট ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া, নিহত যে তিন শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা দেওয়া হচ্ছে। এ আর্থিক সহায়তার চেক আগামীকাল নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

ঢামেক হাসপাতালে আহত শ্রমিকদের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর শেষে শ্রম সচিব সাংবাদিকদের বলেছেন, ‘নিহত অন‌্য শ্রমিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর শ্রমিক কল্যাণ ফাউন্টেডশন তহবিল থেকে ২ লাখ টাকা করে তাদের স্বজনদের দেওয়া হবে।’
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12