সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

রাতের আধারে পুড়েছে মহাখালির ৭ তলা বস্তি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগুনে পুড়ে গেছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির প্রায় এক শ’ ছোট ঘর ও দোকান। খোলা আকাশেম নিচে অবস্থান করছেন ওই বস্তির অসহায় লোকজন। কোনো কিছু বুঝে উঠার আগেই সোমবার রাতের আধারে মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির ঘর ও ছোট ছোট দোকান।

এদিকে ফায়ার সার্ভিস সদরদফতর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিভান গণমাধ্যমকে জানান, সোবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আসে ১২টা ৫৫ মিনিটের দিকে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় রাত ২টা ৫৫ মিনিটের দিকে। কিন্তু তার মধ্যেই কমপক্ষে ৯৮টি আধা-পাকা বস্তি ঘর ও ছোট দোকান পুড়ে যায়।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

আগুনে পোড়ার সময় ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে আছে এবং স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস কর্মীরা এখানে-সেখানে আগুন নেভাতে কাজ করছেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ভোরে ধ্বংসলীলার দৃশ্য পুরোপুরি চোখের সামনে ভেসে উঠে।
রাজধানীর নিম্ন-আয়ের মানুষের বসবাসের জায়গা বস্তিতে আগুন লাগা এক নিয়মিত চিত্র এবং এতে হাজারও বস্তিবাসী প্রতিবছর গৃহহারা হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গত বছর ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের বস্তিতে আগুন লাগার ১৭৪টি ঘটনা ঘটেছিল। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12