সর্বশেষঃ
গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

রাজধানীতে ছাত্রদলের শোডাউন ও মিছিল

বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ :
রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে স্লোগান ও শোডাউনে মুখরিত করে তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ শনিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকার চার সাংগঠনিক মহানগরের নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে এ স্লোগান ও শোডাউন দেয়া হয়।

শনিবার দুপুর থেকেই আলাদা আলাদা মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হন চার মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা।এসময় পার্টি অফিসের সামনে উপস্থিত হওয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা পার্টি অফিস থেকে নাইটেঙ্গেল মোড় আবার নাইটেঙ্গেল মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত মিছিল করেন। এসময় মহানগরের নব নির্বাচিত নেতারা ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল করে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসীম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মহাসীন সিদ্দিক রনি ও সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন।
/এডিজেড /একে/ দূরবীণ নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12