সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

রংপুরের ৮ জেলায় ২৬৮ নদী

রংপুর প্রতিনিধি ॥

রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা,কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলায় ২৬৮ টি নদী বহমান রয়েছে। সবচেয়ে বেশি নদী রয়েছে কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলায়।

রোববার (৩১ মার্চ) নদী গবেষক রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপল এর পরিচালক অধ্যাপক তুহিন ওয়াদুদ রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের হাতে রংপুর বিভাগের আট জেলার ২৬৮ নদীর নামের তালিকা তুলে দেন।

কুড়িগ্রাম জেলায় নদীর সংখ্যা সবচাইতে বেশী বলে গবেষনায় তুলে ধরা হয়েছে। এই জেলায় ছোট বড় মিলে ৬৬ টি নদী রয়েছে। এর পরেই রয়েছে পঞ্চগড় জেলা। এই জেলায় ছোট বড় মিলে নদীর সংখ্যা ৪৬টি।

অন্যান্য জেলার মধ্যে দিনাজপুরে ৩২টি, ঠাকুরগাঁওয়ে ২১টি, গাইবান্ধায় ১৬টি, রংপুরে ৩৪টি, নীলফামারি জেলায় ৩৩টি এবং লালমনিরহাট জেলায় ২০ টি নদ নদী। জানা যায় পানি উন্নয়ন বোর্ড ২০১১ সালে রংপুর বিভাগে ৮৪ নদীর তালিকা করে। ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন ১৩১ টি নদীর তালিকা করে।

এসময় উপস্থিত ছিলেন প্রাণ প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সেচ্ছাসেবী সংগঠন কারিগর সভাপতি সরকার হায়দার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্ত।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জানান, আমাদের গবেষনায় রংপুর বিভাগের আট জেলায় ২৬৮ টি নদীর সন্ধান পাওয়া গেছে। এ সংখ্যা চুড়ান্ত নয়। সংখ্যা আরো বেশী বাড়তে পারে। তালিকা প্রস্তুত করতে প্রত্যেক জেলার নদ নদী নিয়ে কাজ করেন এমন ব্যাক্তি ও সংগঠনগুলো তালিকা প্রস্তুত করতে সহযোগিতা করেছে বলে জানান তারা।

তুহিন ওয়াদুদ বলেন, রংপুর বিভাগে আন্তসীমান্ত নদীর তালিকাও ঠিক নেই। সরকারি ভাবে ১৮ টি আন্ত:সীমান্ত নদ নদীর কথা বলা হলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা ৫০ রও বেশী হবে। নদ নদীর এই তালিকা জাতীয় নদী রক্ষা কমিশন ও বিভাগের ৮ জেলা প্রশাসককেও প্রদান করা হয়েছে।

সাজ্জাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12