সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে গালকাটা রাজন ও চায়না বাবুল ১দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী রাজন ওরফে গালকাটা রাজন এবং বাবুল ওরফে চায়না বাবুলের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (৭ মে) যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর অস্ত্র আইনের মামলায় দুই আসামির সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৫ মে) রাতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে র‌্যাবের বিশেষ অভিযানে স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজন ওরফে গালকাটা রাজন ও বাবুল ওরফে চায়না বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব ১০ এর উপ-অধিনায়ক শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

জানা যায়, রাজন ওরফে গালকাটা রাজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি কদমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদকের রাজত্ব কায়েম করে আসছিলেন। তার বিরুদ্ধে কদমতলী থানায় ১২টি মাদকের মামলা রয়েছে।

অপরদিকে বাবুল ওরফে চায়না বাবুল (৩৮) যাত্রাবাড়ী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন সময় যাত্রাবাড়ী ও কদমতলী থানায় ১০টি মাদকের মামলা রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12