সর্বশেষঃ
মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর গানম্যান কিশোর চন্দ্র সরকার গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর গানম্যান পুলিশের এএসআই কিশোর চন্দ্র সরকারকে (৩৫) আশুলিয়ার শিমুলিয়ায় তার বন্ধু তারাইরুলের বাসা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সোয়া একটার দিকে তাকে আটক করা হয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, আটককালে তার কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান , বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের এসআই কিশোর চন্দ্র সরকার তার বন্ধু মো. শহিদকে গুলি করে হত্যা করে। এরপর অপর বন্ধু মঈদ উদ্দিনকেও গুলি করে আহত করে। ওই রাতেই খুনি কিশোর পালিয়ে আশুলিয়া এলাকায় তার আরেক বন্ধুর বাসায় চলে যায়।

এদিকে পুলিশের কয়েকটি টিম এসআই কিশোরকে ধরারর জন্য রাত থেকেই অভিযান পরিচালনা করে। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় কিশোরের এক বন্ধুর বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে কালিয়াকৈর থানা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর ১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে কালিয়াকৈর থানার সিমান্তবর্তী এলাকা টাঙ্গাইলেরর মির্জাপুর এলাকার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে মো. শহিদ (৩০) নিহত হন এবং গুলিবিদ্ধ হলেন একই এলাকার মো. মঈন উদ্দিন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন এবং নেশা করে বেড়াতেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে আটটার দিকে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেয় এবং নেশা করে।

পুলিশ ধারনা করছে পূর্ব পরিকল্পিতভাবে বা নেশা গ্রস্ত হয়ে কোন বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করে। এতে শহিদের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে গানম্যান কিশোর দৌড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত শহিদের লাশ উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12