সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

মাস্ক না পরায় নিউমার্কেটে মোবাইল কোর্টের জরিমানা আদায

ছবি--- সংগৃগিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীতে করোনা পরিস্থিতিতে নামীদামী শপিংমল ও বিপণীবিতানগুলোতে স্বাস্থ্যবিধি অমান্য ওমাস্ক ব্যবহার না করার অভিযোগে মোবাইল কোর্ট নেমেছে।

আজ মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টা থেকে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস।

স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক না পরায় মোবাইল কোর্টের অভিযানে ২১ মামলায় ৬ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ক্রেতা বিক্রেতাকে সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকায় অধিকাংশ ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাদের সংখ্যা খুবই কম। অন্যদিকে যারা মাস্ক পরে বের হয়েছেন তাদের মধ্যে অধিকাংশের মাস্ক থুতনির নিচে। এ ছাড়া সামাজিক দূরত্ব মেনে চলার প্রবণতাও কারো মধ্যে দেখা যায়নি।

ডা. সঞ্জীব দাস বলেন, সরকার যেদিন থেকে বিধিনিষেধ ঘোষণা করেছে সেদিন থেকেই আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা চাচ্ছি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করতে। আমরা বলতে চাই, ব্যবসা-বাণিজ্য সবকিছুই চলবে তবে স্বাস্থ্যবিধি মেনে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে যতক্ষণ প্রয়োজন তৎক্ষণ অভিযান পরিচালনা করব। জনগণ যদি সচেতন না হয় তাহলে অভিযানের সুফল মিলবে না।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12