সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ভার্চুয়াল সব আদালতে পক্ষে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক কাজল

দূরবীণ নিউজ প্রতিবেদক:
লকডাউনে প্রয়োজনে সব আদালত ভার্চুয়ালি রাখার পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সোমবার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফেসবুক পেজে এক লাইভে তিনি তার মতামতের কথা জানান।
রোববার এক অনুষ্ঠানে ভার্চুয়াল ব্যবস্থার কথা বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী বর্তমান অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন।

করোনা সংক্রমণ রোধে সাতদিনের দেয়া নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে চেম্বার জজ আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি বেঞ্চ ভার্চুয়ালই চলবে বলে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, রোববার আদালত খোলা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে প্রধান বিচারপতির সঙ্গে আমার মতামত গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমি এই মর্মে অনুরোধ করি, তিনি যেন এমন সিদ্ধান্ত গ্রহণ করেন যাতে আইনজীবীরা তাদের পেশা সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারেন। আমি সমস্ত আদালতগুলো প্রয়োজনে ভার্চুয়ালই রাখার পক্ষে মতামত দিয়েছিলাম। আমি আশা করব লকডাউন যদি পরবর্তীতে বৃদ্ধি পায় তাহলে আমার মতামত গ্রহণ করা হবে। #

তিনি বলেন, আইনজীবীদের জন্য আর্থিক প্রণোদনা ও চিকিৎসার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একটি আর্থিক প্রণোদনা ঘোষণা করতে হবে।এ ছাড়া আইনজীবী ও তাদের পরিবারের সুচিকিৎসা দেয়ার জন্য ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12