সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মাশরাফি- সাকিব ও সালমারা

 ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৬ মার্চ) সকালে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরেই নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের নানা পেশার তারকারাও।

ছিলেন ক্রিকেট জগতের বেশ কয়েকজন চেনা মুখ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি দেখা মিলল দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও। অবশ্য তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যও।

পাশাপাশি ছিলেন নারী ক্রিকেট দলের দুই তারকা জাহানারা আলম ও সালমা খাতুন। পরে মোদির সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেন তারা। যেখানে সামনের সারিতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাঁ পাশে ছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। ডান পাশে নারী দলের অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলম।

সাক্ষাৎ শেষে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব জানান, মোদির সঙ্গে দেখা হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12