সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারাদেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। কিন্ত এই বৈরি পরিবেশের কারণে এবার পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম দিন ও ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আজ সোমবার (২৫ মে) সকালে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো যাত্রীকে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এদিন অন্তত চারটি ট্রেন বিলম্বে চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ সকাল থেকে স্টেশনের পার্কিং এলাকা থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। নিরাপত্তার অংশ হিসেবে প্রথমে বাঁশের তৈরি চেকিং পয়েন্ট পার হতে হয় যাত্রীদের। এরপর প্ল্যাটফর্মে প্রবেশের আগে টিকিট পরীক্ষা করেন টিটিরা।

প্ল্যাটফর্মে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী শিডিউল বোর্ডের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনের যাত্রীদের উপস্থিতি ছিল বেশি। পরিবার-পরিজন নিয়ে অনেকে প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল পর্যন্ত প্রায় ১৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই চলাচল করলেও চারটি ট্রেন বিলম্বের শিকার হয়।

তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় সকাল সাড়ে ৬টায়। সকাল ৬টা ৪৫ মিনিটের নীলসাগর এক্সপ্রেস ছাড়ে সকাল ৮টা ১০ মিনিটে। রংপুর এক্সপ্রেসের নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল ৯টা ১০ মিনিট, তবে সম্ভাব্য সময় দেখানো হয় সকাল ১০টা ৪৫ মিনিট। অন্যদিকে, সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টা পর্যন্ত প্ল্যাটফর্মে পৌঁছায়নি একতা এক্সপ্রেস।

রংপুর এক্সপ্রেসের যাত্রী তরিকুল ইসলাম বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। ট্রেনের কোনো খবর নেই। শিডিউল বোর্ডে দেড় ঘণ্টা বিলম্ব দেখাচ্ছে। আরও কত দেরি হবে জানি না। স্টেশন সূত্র জানায়, আজ কমলাপুর স্টেশন থেকে মোট ৬৭টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেন এবং বাকিগুলো মেইল ও কমিউটার ট্রেন।

ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, এখন পর্যন্ত ঈদযাত্রা মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে। বেশিরভাগ ট্রেন সময়মতো চলাচল করছে। তবে, রংপুর এক্সপ্রেস কিছুটা বিলম্বে রয়েছে। অনেক জায়গায় রেললাইনের ওপর মানুষ খড় শুকায়, ফলে ট্রেনকে ধীরগতিতে চলতে হয়। এ কারণে কিছু ট্রেন দেরিতে এসেছে। এছাড়া, আধা ঘণ্টা থেকে ৪০ মিনিটের যেসব বিলম্ব হচ্ছে, সেগুলো অপারেশনাল কারণে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12