সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশে আরো ৪ জন করোনায় আক্রান্ত: ডা. সেব্রিনা ফ্লোরা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশে সবশেষ ৪ জনসহ করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ৪৮ জন।

শুক্রবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এই ভাইরাসে নতুন করে কেউ আর মারা যাননি বলে জানায় আইইডিসিআর। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।

মীরজাদী সেব্রিনা জানান, সবশেষ শনাক্ত হওয়া করোনায় আক্রান্ত চার ব্যক্তির মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। তাঁদের মধ্যে দুজন ঢাকার, দুজন ঢাকার বাইরের। চারজনের মধ্যে দুজন চিকিৎসক। বাকি দুজনের পেশা উল্লেখ করেননি আইইডিসিআর পরিচালক।

মীরজাদী সেব্রিনা জানান, চার ব্যক্তির মধ্যে তিনজন আগে শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন। আরেকজন কীভাবে আক্রান্ত হলেন, তা এখনো জানা যায়নি।

মীরজাদী সেব্রিনা বলেন, নতুন ও পুরোনো সব আক্রান্ত ব্যক্তির অবস্থা স্বাভাবিক রয়েছে। তাঁদের মধ্যে কোনো জটিলতা নেই।

দেশে করোনার বিস্তার অনুযায়ী এ-সংক্রান্ত প্রস্তুতি পরের ধাপে নেওয়া হচ্ছে বলে জানান মীরজাদী সেব্রিনা। তিনি বলেন, নমুনা সংগ্রহের পরিসর বাড়ানো হয়েছে। জেলা পর্যায়েও হট লাইন চালু হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12