সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বঙ্গ সি ফুডকে ৫ লাখ টাকা জরিমানা, অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বঙ্গ সি ফুড প্রডাক্টসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই প্রতিষ্ঠানটি
লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণসহ বেশকিছু অপরাধের সাথে জড়িত।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) গাজীপুর জেলার টঙ্গী এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম।

এ সময় সনদপত্র ছাড়াই বিভিন্ন পণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে অবৈধভাবে উৎপাদন, প্রক্রিয়াজাত, বাজারজাত ও শিশুখাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করা, বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, ল্যাবের ফ্রিজে বিভিন্ন উপকরণের সঙ্গে পঁচা কাঁচা মরিচ ও গুড় সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12