সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

‘বঙ্গবন্ধুর জীবনী উপর পাঠচক্র শুরু হয়েছে’

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা গ্রন্থ সমূহের উপর পাঠচক্র শুরু করেছে বঙ্গবন্ধু পুর্নপঠন কেন্দ্র। এই কার্যক্রম মুজিব বর্ষ উপলক্ষে প্রতি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হবে। যা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেয়া হবে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পুর্নপঠন কেন্দ্রের গবেষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু পুর্নপঠন কেন্দ্রের আয়োজক ও আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ.।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী পাঠ করেন ড. শাহাদাৎ হোসেন নিপু এবং সাবিরা মাহবুব জনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করে আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। জাতির পিতা সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন।

তা জাতির পিতার লেখা বই গুলো পড়লেই বুঝা যায়। বঙ্গবন্ধুর আদর্শকে সারা বাংলার যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জাতির পিতার আদর্শকে ধারণ করে ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ দেশে পরিনত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবো।

এর আগে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা গ্রস্থ পাঠের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী ১০ জনকে জাতির পিতার উপর লেখা বই উপহার দেয়া হয়। / প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12