সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ফেসবুক লাইভে , ১ ডিসেম্বর, জনতার_মুখোমুখি আসছেন, ডিএনসিসি মেয়র আতিক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো নগরবাসীর কথা শুনবেন এবং তাদের প্রয়োজন, মতামত মাথায় রেখেই নগরের উন্নয়ন করবেন, সাজাবেন সবার ঢাকা। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার নগরবাসীর মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এক ঘণ্টা ফেসবুক লাইভে থাকবেন তিনি। শুক্রবার ডিএনসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জনতার_মুখোমুখি_নগরসেবক এই হ্যাশট্যাগ অনুসরণ করে নগরবাসী সরাসরি কথা বলতে পারবেন মেয়র আতিকুল ইসলামের সঙ্গে।

“নগর পরিকল্পনা ও পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই আমি জনতার মুখোমুখি হচ্ছি,” বলেন আতিকুল ইসলাম

এসময় মেয়র নগরীর বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, নগরীর বিভিন্ন বিষয়ে পরিকল্পনা ও পরিচালনা সম্পর্কে সরাসরি কথা বলবেন।

জনতার সঙ্গে মেয়রের প্রশ্নোত্তরের সংযোগ ঘটাতে সঞ্চালক হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

নগরবাসী তাদের প্রশ্ন, মন্তব্য এবং মতামত লাইভ অনুষ্ঠানে যেমন দিতে পারবেন তেমনি আগেও করে রাখতে পারবেন, ডিএনসিসির অফিশিয়াল ফেইসবুক পেইজ facebook.com/dncc.gov.bd এবং মেয়রের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/atiqfordhaka এ কর্মসূচি সংক্রান্ত পোস্টে।

কমেন্ট বক্সে # জনতার_মুখোমুখি_নগরসেবক লিখে প্রশ্ন, মন্তব্য এবং মতামত লিখতে হবে।

এক ঘণ্টার লাইভ অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসিকে ঘিরে তার বিভিন্ন পরিকল্পনার কথা নগরবাসীকে জানাবেন। দ্বিতীয় ভাগে নগরবাসীর প্রশ্ন, মন্তব্য ও মতামতের উত্তর দেবেন। এবং শেষ অংশে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এ কর্মসূচির লক্ষ্য একটাই- “সবাই মিলে গড়বো সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা”।# প্রেস বিজ্ঞপ্তি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12