সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ফুলের গাছে সজ্জিত সাত মসজিদ সড়কের বিভাজক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
হরেকরকম বাহারি ফুলের গাছে সজ্জিত করা হচ্ছে ধানমন্ডির এলাকার সাত মসজিদ সড়কের বিভাজক (মিডিয়ান)।

রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলে সাত মসজিদ সড়কের বিভাজককে সাজিয়ে তুলতে গতকাল (রাত) হতে এসব ফুলের গাছ লাগানো শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রেখে সাত মসজিদ সড়কের মোট ১.৭ কিমি দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।

সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, “আমরা সাত মসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫ শত গাছ লাগানো হবে। আশা করি আগামী ২ দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করতে আমাদের কার্যক্রম সম্পন্ন হবে।”

উল্লেখ যে, ১ হাজার ৭ শত মিটার দৈর্ঘ্যের এ সডক বিভাজকে ফুলের গাছ লাগানো এবং সেজন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার ক্রয়ে মোট ১০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12