সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এরদোগানের সহায়তা চাইলেন

দূরবীণ নিউজ ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সহায়তা চেয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংহতি প্রচেষ্টা ও নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার বিষয়ে সহযোগিতা চেয়েছেন ।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, সোমবার সন্ধ্যার দিকে তুর্কি প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেছেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহর সাথে নির্বাচন নিয়ে সাম্প্রতিক আলোচনার ব্যাপারে এরদোগানকে অবগত করেন।

এ ছাড়া ফিলিস্তিনি নাগরিক ও অন্যান্য দলগুলোর ওপর মার্কিন প্রশাসনের চাপ প্রয়োগের ব্যাপারেও আলোচনা করেন তারা। টেলিফোনে আলোচনার সময় মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্টকে ফিলিস্তিনের নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে নির্বাচন অনুষ্ঠানে সহায়তার অনুরোধ জানান।

চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ বিভাজনের অবসানে ঐকমত্যে পৌঁছায়। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নীতিতেও রাজি হয় তারা। # মিডল ইস্ট মনিটর ও আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12