সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর আশঙ্কা, শীতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছেন আসন্ন শীতকালে কোভিড-১৯ পরিস্থিতি আরও খারাপ হতে পারে । তিনি এখন থেকেই তা মোকাবিলায় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৪টি বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ডে অনুদান গ্রহণকালে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই অনুদানের চেক গ্রহণ করেন। খবর বাসস।

প্রধানমন্ত্রী বলেন, শীতকাল আসন্ন। কোনো কোনো ক্ষেত্রে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। আমাদের এই মুহূর্ত থেকেই তা মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে।

করোনা মোকাবিলায় জাতির সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই আর্থিক অনুদান দেওয়ার জন্য শেখ হাসিনা সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, সবাই এই পরিস্থিতিতে (করোনাকালে উদ্ভুত পরিস্থিতিতে) অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আর এ জন্যই আমরা এই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

কোভিড-১৯-এর অভিঘাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত রাখতে প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে সচল রাখতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি এবং যেখানে যা প্রয়োজন তাই দিয়েছি। কারণ জনগণের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য।

দেশের যেকোনো সংকটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) তাদের হাত বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12