সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

পুরান ঢাকায় এক বাড়ি থেকে সাড়ে ২৬ কোটি টাকা উদ্ধার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
পুরান ঢাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ক্যাসিনোয় জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার ৫টি সিন্দুকে মোট ২৬ কোটি ৫৫ লাখেরও বেশি টাকা, এক কেজি সোনা ও অসংখ্য বিদেশি মুদ্রা উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার দিবাগত মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শেষ ঘোষণা করা হয়। এসময় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান এসব তথ্য জানিয়েছেন। দুপুরে ঘটনাস্থলেই সাংবাদিকদের ব্রিফ করেন এই র‌্যাব কর্মকর্তা।
তিনি জানান, ওই বাসা থেকে মোট ২৬ কোটি ৫৫ লাখ ৬শ’ টাকা পাওয়া গেছে। তবে এই টাকার উৎস কী বা কোথায় থেকে এলো সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উদ্ধার জিনিসপত্রের ব্যাপারে তিনি বলেন, ‘নগদ টাকা ছাড়াও ৫ কোটি ১৫ লাখ মূল্যমানের এফডিআর, এক কেজি সোনা, ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ৫ হাজার ৩৫০ ভারতীয় রুপি, এক হাজার একশ’ ৯৫ চীনের ইয়েন, এক হাজার ৫৬০ থাই মুদ্রা, একশ’ ইউএই দিরহাম উদ্ধার করা হয়েছে।’

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘২০১৯ সালে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের চলমান অভিযান এটি। আমরা সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন শুরু করি।’

সবকিছু থানায় জমা দেওয়া হবে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘থানা নিয়মানুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দেবে।’
লে. কর্নেল রকিবুল হাসান বলেছেন, ‘এই টাকা কিসের, তা পূর্ণাঙ্গ তদন্ত করে বের করতে হবে। আমরা মাত্রই সন্ধান পেলাম। তদন্ত শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া এখন কারাগারে। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের বাসায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়।

এরপর সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়। ক্যাসিনো কারবারি এই দুই ভাইকে জানুয়ারি মাসে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12