সর্বশেষঃ
ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

পিরোজপুরের ব্যবসায়ীকে চট্টগ্রাম থেকে উদ্ধার

দূরবীন নিউজ প্রতিবেদক :
ব্যবসায়ী হারুণ গাজীকে (৫৫) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানী থেকে অপহরণ করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের পাহাড়তলীর লংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলার ইন্দুরকানী বাজার এলাকা থেকে হারুণ গাজীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপরহণকারীরা। এরপর তার ছেলে কুদ্দুস গাজী ওইদিন বিকেলে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি করেন।

হারুণ গাজী ইন্দুরকানী উপজেলার পত্তাশি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মৃত মুজিবর রহমান গাজীর ছেলে। তিনি ইন্দুরকানী বাজারের জ্বালানি তেলের ব্যবসা করতেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, হারুণ গাজীর মোবাইল ট্রাকিংয়ের পর অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পাহাড়তলীর পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে সেখানকার পুলিশ হারুণ গাজীকে অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হারুণ গাজীকে ইন্দুরকানীতে আনার প্রক্রিয়া চলছে।

কুদ্দুস গাজী বাংলানিউজকে বলেন, বাবাকে অপহরণ করার পর মায়ের ফোনে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানিনা। # একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12