সর্বশেষঃ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট
নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে গড়ানো রুদ্ধশ্বাস ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন জুড বেলিংহাম। অন্যদিকে কোয়ার্টারে আজ একেবারে নিষ্প্রভ ছিলেন নরওয়ের আর্লিং হালান্ড।

ম্যাচের শুরু থেকেই বল দখলে একচ্ছত্র আধিপত্য ছিল হ্যারি কেইনদের। তবে ৩৬ মিনিটে স্রোতের বিপরীতে কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক শটে নরওয়েকে ১-০ গোলে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। তবে এই গোলটি নিয়ে ম্যাচজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। নরওয়ের দাবি, ইংলিশদের আক্রমণের ঠিক আগে তাদের গোলরক্ষক অরইয়ান নিলান্ডের নেওয়া গোলকিকটি ওপরে থাকা ‘স্কাইক্যামের’ তারে লেগে দিক পরিবর্তন করে এলিয়ট অ্যান্ডারসনের পায়ে পড়েছিল। অ্যান্ডারসন থেকে অ্যান্থনি গর্ডন হয়ে বল পান বেলিংহাম, যা তিনি জালে জড়াতে ভুল করেননি। নরওয়ের তীব্র আপত্তি সত্ত্বেও রেফারি গোলটি বহাল রাখেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও নাটকের পর নাটক মঞ্চস্থ হয়। ৫৭ মিনিটে নরওয়ের টরবইয়র্ন হেগেম বল জালে জড়ালে নরওয়েজিয়ানরা উল্লাসে মাতলেও ভিএআরের কল্যাণে তা বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোল বিল্ডআপের সময় ইংল্যান্ডের ডিফেন্ডারকে ফাউল করেছিলেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড।

৭৫ মিনিটে আরও একবার অল্পের জন্য বেঁচে যায় ইংল্যান্ড। নরওয়ের একটি হেড ইংলিশ কিপার জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করলেও তা ক্রসবারে লেগে ফিরে আসে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

অতিরিক্ত সময়ের শুরুতেই ৯৩ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন বেলিংহাম। মরগান রজার্সের একটি শট নরওয়ে কিপার নিলান্ডের হাত ফসকে বেরিয়ে গেলে খানে ওত পেতে থাকা বেলিংহাম ফিরতি বলে পা ছুঁইয়ে ইংল্যান্ডকে ২–১ ব্যবধানে এগিয়ে নেন।

১০১ মিনিটে ভিএআরের মাধ্যমে ইংল্যান্ডের একটি পেনাল্টি বাতিল হয়। পুরো ম্যাচে একরকম নিষ্প্রভ থাকা নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডকে ১০৬ মিনিটে তুলে নেন তাদের কোচ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12