সর্বশেষঃ
ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

পবিত্র রমজানে মসজিদুল আকসায় ইসরাইলি হামলা ২৯৫ আহত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
পবিত্র রমজান মাসে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের মসজিদুল আকসায় নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি পুলিশ। ইসরাইলের জেরুসালেম দিবস উদযাপনের মুহূর্তে সোমবার (১০ মে) সকালে মসজিদে অবস্থানকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তারা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের কর্মীদের মসজিদুল আকসায় প্রবেশে বাধা দেয়া হয়েছে।

ফিলিস্তিনি অধ্যুষিত পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি আদালতের আদেশের জেরে গত এক সপ্তাহ পুরো ফিলিস্তিন ভূখণ্ডে উত্তেজনা চলে আসছে। ফিলিস্তিনিরা ওই আদেশে প্রতিবাদে জেরুসালেমসহ পশ্চিম তীর, গাজা ও ইসরাইলে বিক্ষোভ অনুষ্ঠান করে আসছে।

ফাইল ছবিজেরুসালেমে সংঘর্ষের ঘটনায় আহত ২০৫, ইসরাইলকে যুদ্ধাপরাধের সতর্কতা জাতিসঙ্ঘের কদরের রাতে ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরাইলি বাহিনীর জেরুসালেমে অব্যাহত সহিংসতা, বৈঠকে বসছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ।

সোমবার ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে পুরো জেরুসালেম দখলের স্মরণে জেরুসালেম দিবস পালন করতে যাচ্ছে। ওই দিবস উদযাপন করা উগ্র ইহুদিদের মসজিদুল আকসায় তাণ্ডব চালানোর আশঙ্কায় ফজরের পরপরই বিপুল ফিলিস্তিনি মসজিদে অবস্থান নেন।

মসজিদের প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং মসজিদ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন।

এদিকে মসজিদুল আকসায় ইসরাইলি বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলকে ‘ফিলিস্তিনি মুসল্লিদের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ’ চালানোর অভিযোগে অভিযুক্ত করেছে।

জেরুসালেমে সংগঠনটির মুখপাত্র মুহাম্মদ হামাদা বলেন, ‘মসজিদুল আকসায় তাণ্ডব ও মুসল্লিদের বিরুদ্ধে হামলায় যা হয়েছে তা জায়নবাদী দখলদারিত্বের নিষ্ঠুরতার প্রমাণ।’

তিনি ফিলিস্তিনিদের মসজিদুল আকসায় ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশ প্রতিহত করতে স্থির থাকার আহ্বান জানান।

হামাস মুখপাত্র আরো বলেন, মসজিদুল আকসায় আক্রমণের জন্য ইসরাইল দায়ী থাকবে। এর জন্য তাদের ‘উচ্চমূল্য পরিশোধ’ করতে হবে বলে জানান তিনি।

এদিকে ইসরাইলের জেরুসালেম দিবস উপলক্ষে মসজিদুল আকসায় তাণ্ডবের ঘোষণা করেছে উগ্রপন্থী ইহুদিরা।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুসালেম ইসরাইল দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমি হিসেবে বিবেচিত হলেও ইসরাইল শহরটিকে একীভূত করে নেয় এবং অখণ্ড জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে।

বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরাইলি ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।

# সূত্র : আনাদোলু এজেন্সি ও আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12