সর্বশেষঃ
জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মেয়র প্রার্থী আতিক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপির কাউন্সিলর প্রার্থীর অভিযোগ শুনে তাকে স্বান্তনা দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় ১ নং ওয়ার্ডের নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন আতিকুল ইসলাম।

এ সময় তার সঙ্গে আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা, মেয়ে বুশরা আফরীনসহ তার আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম ভোট দিতে এলে ওই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুন পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন।

পরে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান জানিয়ে সাংবাদিকদের আতিকুল ইসলাম বলেন, ‘আমি এসে কোনো সমস্যা দেখিনি। তবে আমি আসার সঙ্গে সঙ্গেই মোস্তাফিজুর রহমান সেগুন সমস্যার কথা আমাকে বলেছেন। আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। আমাদের উচিত এভাবেই সবার প্রতি আচরণ করা। আমি তাকে বলেছি যে, তার অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলবো।’

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানান আতিকুল ইসলাম।

“ভোটের ফলাফল যেমনই হোক মেনে নেবো। তবে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিগত নয় মাস যেভাবে কাজ করেছি, দেশজুড়ে নৌকা যে উন্নয়ন করেছে, তা জনগণ মনে রাখবে এবং নৌকায় ভোট দেবে বলে আমার বিশ্বাস।”

প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন আতিকুল ইসলাম বলেন, ‘আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই সব তথ্য ভেসে ওঠে। কোথাও আঙুলে কালি লাগেনি। ভোট দেওয়ার পর কনফার্ম বার্তা ভেসে উঠেছে, বেশ ভালো লাগছে।‘ # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12